সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পরোয়ানাভুক্ত নারীসহ গ্রেফতার ৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পরোয়ানাভুক্ত নারীসহ গ্রেফতার ৪

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, বিকাল ৪:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নারীসহ চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শান্ত (২৬), হযরত আলী (২০), পারভেজ সরকার (৩৪) ও শিরিন (৫৬)। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে জিআর ও সিআরভুক্ত মোট ৭টি গ্রেফতারি পরোয়ানা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।