শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থান কমপ্লেক্স জামে মসজিদে জুমার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মসজিদের ইমাম ও খতিবদের সমাজের নেতা উল্লেখ করে প্রশাসক বলেন, ইমামরা আমাদের আধ্যাত্মিক নেতা, তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের প্রতি যে বিরল সম্মান ও শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেই আদর্শ থেকে আমাদেরও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রাখতে হবে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান সাগর ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মোল্লার আমন্ত্রণে তিনি এসেছেন। তিনি বলেন, অত্র এলাকার সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করা হবে। বিশেষ করে কবরস্থান কমপ্লেক্সে একটি ঈদগাহ মাঠ নির্মাণ ও একটি গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডেই সাবমার্সিবল মোটর বসানো হবে। যেখানে সাধারণ মানুষ সহজে পানি সংগ্রহ করতে পারবে, এমন জনগুরুত্বপূর্ণ স্থানেই এগুলো স্থাপন করা হবে।
বক্তব্য শেষে প্রশাসক সাখাওয়াত হোসেন প্রস্তাবিত ঈদগাহ মাঠের নির্ধারিত স্থানটি সশরীরে পরিদর্শন করেন। তিনি আশ্বস্ত করেন যে, সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সকল মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ মুসল্লিগণ।
মতামত