সারাদেশ

বারহাট্টায় সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ উন্মুক্ত করলেন এমপি আনোয়ারুল হক

প্রিন্ট
বারহাট্টায় সিংগুয়ার বিলের ফসল রক্ষা বাঁধ উন্মুক্ত করলেন এমপি আনোয়ারুল হক

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, রাত ৯:৪২

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের সিংগুয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সম্প্রতি তিনি গাভারকান্দা এলাকায় বিলের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং নিজ উপস্থিতিতে বাঁধ কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। বাঁধটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে তিনি এর প্রয়োজনীয় সংস্কার ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

ডা. আনোয়ারুল হক জানান, এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে ভবিষ্যতে খাল খননসহ আরও বেশ কিছু কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই বাঁধকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের একটি বিরোধ চলে আসছিল, যা সংসদ সদস্যের বিশেষ উদ্যোগে মীমাংসা করা হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমপির এই তাৎক্ষণিক পদক্ষেপে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষার আশা দেখছেন স্থানীয় কৃষকরা।