নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রিয়াজ ২৭৭ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেন। ফলাফল ঘোষণার পর বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
বিজয়ী রিয়াজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ব্যবসায়ীর প্রতি আমি কৃতজ্ঞ। বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় আমি নিজেকে উৎসর্গ করব। একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।
বাজারের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চৌধুরীবাড়ি আদর্শ বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
মতামত