গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন ট্রেডিং নামে দুটি প্রতিষ্ঠানের গুদামে তল্লাশি চালানো হয়। সেখানে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব তেল বাজারে না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠান দুটি বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে তেল বাজারজাত করে আসছিল।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন। জব্দকৃত তেলগুলো নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত