নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর বিশেষ নির্দেশনায় এই মশক নিধন কর্মসূচি পালিত হয়। কার্যক্রমটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন এবং ৬নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি মেজর আলী।
অভিযান চলাকালীন বিহারী ক্যাম্পের রেললাইন এলাকা থেকে শুরু করে বালুর মাঠ পর্যন্ত পুরো ক্যাম্প জুড়ে ফগার মেশিনের সাহায্যে মশা নিধক ওষুধ (ধোঁয়া) স্প্রে করা হয়।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনসাধারণকে ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ প্রশংসনীয়।
অভিযান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মতামত