নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এক অভিনন্দন বার্তায় দৈনিক নতুন দিন ও চ্যানেল২৬-এর প্রতিনিধি নিজাম বলেন, নতুন কমিটির নেতৃত্বে লালমোহনের সাংবাদিকতা আরও বেগবান হবে এবং বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও দ্রুত পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
মতামত