সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান নারীসহ গ্রেফতার ৮

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান নারীসহ গ্রেফতার ৮

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সড়ক দুর্ঘটনা মামলার আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা হলেন, জাহিদ (২৯), মোঃ তুহিন, মোঃ মুরাদ, আল-আমিন ফ্যাশনের মালিক মোঃ আল আমিন সিকদার, শামীম ওরফে কালু শেখ (৪০), আব্দুল জলিল (৪৮) ও জিয়াছমিন বেগম। এছাড়া সড়ক দুর্ঘটনার মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।