অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের আগামীর কর্ণধার। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষকমণ্ডলী পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা প্রদান করেন।
সবশেষে শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত