অভিযোগ সূত্রে জানা যায়, কবির মৃধা তার সহযোগীদের নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং ব্যবসায়ীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, কবির মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও উচ্চ সুদে টাকা ধার দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছেন। এমনকি টাকা পরিশোধে ব্যর্থ হলে নারীদের প্রতি অনৈতিক আচরণের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, কবির মৃধা বিগত সময়ে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নিরীহ মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি রাজনৈতিক ভোল পাল্টে ভিন্ন ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তটস্থ থাকেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে বারদী এলাকায় এ ঘটনায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত কবির মৃধাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মতামত