সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৮

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান: হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৮

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল (৩২) ও সাহাবুদ্দিন (৩৫)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ২৫০ পুরিয়া হেরোইন ও ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে শিমরাইল বউবাজার এলাকায় অপর এক অভিযানে ২৫০ পুরিয়া হেরোইনসহ আনিসুর রহমান আনিছ (২৭)-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে সিআর পরোয়ানা মূলে কদমতলী এলাকার মো. মোজাম্মেল হোসেন ও রুবিনা আক্তার (২৯) এবং অন্য একটি মামলায় আটি ওয়াপদা কলোনি এলাকার মো. সাদির উদ্দিনসহ (৩৬) মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত ৮ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।