গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের একটি মিনি গার্মেন্টস থেকে বিপ্লব শেখের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতকরা পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের বোনকে ফোন করে জানায়, বিপ্লব স্ট্রোক করে মারা গেছেন। স্বজনরা মরদেহ নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে গিয়ে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও রক্তাক্ত জখম দেখতে পান। এতে সন্দেহ দানা বাঁধলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি চৌকস দল কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি কালুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কালু মুন্সিগঞ্জ সদর থানার রনছ হাওলাপাড়া এলাকার মৃত সুজন শেখের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মতামত