মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠন কংস থিয়েটার-এর নিজস্ব মঞ্চে নাটকটি প্রদর্শিত হয়। আজিজুল হক ফারুকের নির্দেশনায় নাটকটিতে সমসাময়িক সমাজের অবক্ষয় ও মানুষের যন্ত্রণার চিত্র নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়।
নাটকের শুরু থেকেই আবহ সংগীত, আলো ও কুশীলবদের বলিষ্ঠ অভিনয়ে দর্শক মহলে ব্যাপক মুগ্ধতা ছড়ায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ কুমার সরকার (শ্যামল), মুখলেছুর রহমান (হীরা), আজিজুল হক (ফারুক), দৃতি, মানস গুণ, পিউ, হায়দার, প্রবীর, সাজিদুর ও হৃদয়।
আয়োজকরা জানান, সুস্থ সংস্কৃতি চর্চা ও সামাজিক অসংগতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই উৎসবের এই দিনে বিশেষ এই নাটকটির আয়োজন করা হয়েছে। স্থানীয় নাট্যমোদী দর্শক দীর্ঘ সময় পর এমন একটি শক্তিশালী গল্পের মঞ্চায়ন দারুণভাবে উপভোগ করেন।
মতামত