পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ওমরপুর হারাইনা পুকুরপাড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে রেখা খাতুন (২৪) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাত বছর বয়সী এক সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা ছিলেন। স্বজনদের ধারণা, ব্যক্তিগত জীবনের হতাশা থেকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, দক্ষিণ সাহেবপাড়া এলাকায় নিজ কক্ষ থেকে আব্দুর রশিদ (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার স্ত্রী কক্ষের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত