সারাদেশ

বিএনপি নেতা ফারুক হোসেনের বাইপাস সার্জারি: দোয়া প্রার্থনা

প্রিন্ট
বিএনপি নেতা ফারুক হোসেনের বাইপাস সার্জারি: দোয়া প্রার্থনা

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:২০

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. ফারুক হোসেনের হৃদযন্ত্রের অস্ত্রোপচার (বাইপাস সার্জারি) করা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।

এদিকে ফারুক হোসেনের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে মহানগর বিএনপির সদস্য আমিনুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ফারুক হোসেন দ্রুত সুস্থ হয়ে ফিরে পুনরায় নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতির একনিষ্ঠ ও সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।