সারাদেশ

নাসিক ৬নং ওয়ার্ডে এস এম আসলামের নেতৃত্বে মশক নিধন অভিযান

প্রিন্ট
নাসিক ৬নং ওয়ার্ডে এস এম আসলামের নেতৃত্বে মশক নিধন অভিযান

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিশেষ নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম আসলামের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়। এদিন ৬নং ওয়ার্ডের এসও রোড এলাকা থেকে শুরু করে আদমজী মুনলাইট এলাকা পর্যন্ত ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

অভিযানকালে এস এম আসলাম বলেন, সিটি প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে আমরা মশক নিধন কার্যক্রম শুরু করেছি। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে পুরো এলাকায় ফগার স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আকরাম, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। মশা নিধনে সিটির এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ বাসিন্দারা।