সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণের চেষ্টাসহ গ্রেপ্তার ৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণের চেষ্টাসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ধর্ষণ চেষ্টা এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে মাদকসহ ১ জন, ধর্ষণ চেষ্টা মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সজীব (৩৩), সজিব মিয়া (৪০), মো. রাসেল (৩১), মো. সায়েম মিয়া (১৯), মো. নাহিদ হাসান (২২), মো. মিরাজ হোসেন (২০), মো. হারুন (৫০), উজ্জল হোসেন (২০) এবং রবিউল ইসলাম (১৯)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সজীবের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ও সজিব মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মো. হারুনকে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এবং অন্যদের ডাকাতির প্রস্তুতি ও আদালতের পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।