পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ভুক্তভোগী শিশু দুটি তাদের পরিবারের সঙ্গে চৌধুরীপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। বুধবার বিকেলে খেলার ছলে তারা একই বাড়ির প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়ার ঘরে ঢোকে। এসময় অভিযুক্ত হারুন কৌশলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুদের বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই রাত ৩টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত হারুন মিয়াকে আটক করা হয়। পরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মতামত