অনুদান প্রদানকালে স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ৭ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. মোশারেফ হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত। তিনি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সবসময় পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শহীদ জুবায়েরের পিতা, আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, তার ছেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল এবং সেই লক্ষ্যেই আন্দোলনে অংশ নিয়ে প্রাণ দিয়েছে। এই আত্মত্যাগ দেশবাসী মনে রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে আলোচনায় মোশারেফ হোসেন ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি জানান, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এলাকাকে একটি আধুনিক ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। বিশেষ করে সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সামাজিক নিরাপত্তা জোরদারকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির আলহাজ কফিল উদ্দিন আহমেদ, নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা এবং স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের জন্য আত্মোৎসর্গকারীদের প্রতি সম্মান জানানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
মতামত