নিহত শিশুরা হলো, সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা পরিবারের সাথে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকত।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মেলায় যাওয়ার কথা বলে দুই ভাই বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পরও তারা ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিটি পার্কের লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে লেকের পানিতে তল্লাশি চালিয়ে একে একে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই শিশুদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মতামত