মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। এলাকাবাসীর অভিযোগ, মসজিদে যাতায়াতসহ সাধারণ চলাচলের জন্য জমি থাকলেও একটি প্রভাবশালী মহলের কারণে তারা রাস্তা পাচ্ছেন না। বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা জানান, চলাচলের রাস্তা না থাকায় অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে চরম বেগ পেতে হয়। এমনকি মৃত ব্যক্তির লাশ বহনেও পোহাতে হয় অসহনীয় ভোগান্তি। এলাকার স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত