সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৯

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খঁলিশাকুড়ি গ্রামের মৃত গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে হুমায়ুন কবির (৩৬) ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৩৫)।

পুলিশ জানায়, হুমায়ুন ও রেবেকা পেশাদার মাদককারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে মাদকসহ তাদের আটক করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জনায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।