সারাদেশ

রংপুরে অবৈধ ডিজেল মজুত: ২ জনের কারাদণ্ড, জব্দ ৬৩০ লিটার

প্রিন্ট
রংপুরে অবৈধ ডিজেল মজুত: ২ জনের কারাদণ্ড, জব্দ ৬৩০ লিটার

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, রাত ১১:১৭

রংপুরে অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মহানগরীর হাজীরহাট থানার পূর্ব জলকড়িয়া এলাকায় র‌্যাব-১৩ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হানিফ মিয়া ও মো. শাহিন মিয়া।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন। এ সময় লাইসেন্স ছাড়া ও অনিরাপদভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুই আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ৬৩০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়।

র‌্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ মজুতদারি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।