শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ইরান-আমেরিকা উত্তেজনায় বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও বাংলাদেশে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন সরবরাহ ঘাটতির জন্য নয়। কিছু মানুষ ফায়দা লুটতে তেল মজুত করছে। স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ কালোবাজারি করতে না পারে।
দেশবাসীকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ৫ই আগস্ট আমরা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি একটি শান্তিময় ও উন্নত বাংলাদেশের জন্য। যারা মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডির পক্ষ থেকে বড় অংকের অনুদান ও উন্নয়ন বরাদ্দ প্রদান করা হয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ২০ লক্ষ টাকা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে টিন, ৬০টি পরিবারকে নগদ অর্থ এবং সামাজিক উন্নয়নে ৯০ লক্ষ টাকার বরাদ্দপত্র দেওয়া হয়।
এলজিইডির অধীনে স্থানীয় অবকাঠামো উন্নয়নে ১৪ কোটি ৭০ লক্ষ টাকার বড় বরাদ্দপত্র হস্তান্তর করেন মন্ত্রী।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত