জেলা জজ আদালত চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। এরপর একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
আদালত চত্বরে চারটি স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে আইনি তথ্য ও সেবা প্রদান করা হয়।
এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় ও মাসুদা পারভীন ইভাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।
সভায় জানানো হয়, বিগত বছরে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসে ৮১৪টি আবেদনের মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (অউজ) মাধ্যমে সাধারণ মানুষকে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৪৩৬ জন উপকারভোগী।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ জামাল হোসেন বলেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটিই লিগ্যাল এইডের মূল লক্ষ্য। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি।
মতামত