সারাদেশ

শেরপুরে ডিসি ও এসপি-কে জাসাসের ফুলেল শুভেচ্ছা

প্রিন্ট
শেরপুরে ডিসি ও এসপি-কে জাসাসের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:৫৬

শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা। মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তাকে স্বাগত জানান।

শুভেচ্ছা বিনিময়কালে জাসাস নেতৃবৃন্দ জেলার উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, মো. মিলন মিয়া ও মো. রেজাউল করিম এবং সদস্য মো. আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশাসনের কর্মকর্তারা জাসাস নেতৃবৃন্দের এই সৌজন্যতাকে ধন্যবাদ জানান এবং জেলার সার্বিক সমৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।