সারাদেশ

বজ্রসহ বৃষ্টি থাকতে পারে আরও কয়েক দিন: আবহাওয়া অধিদপ্তর

প্রিন্ট
বজ্রসহ বৃষ্টি থাকতে পারে আরও কয়েক দিন: আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৪৯

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান টানা ভারীবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি পূর্ববর্তী এই বৃষ্টিপাত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আরও অন্তত ৩ থেকে ৪ দিন চলতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার তীব্রতা বাড়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এই সময়ে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আকস্মিক বজ্রপাত ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।