সারাদেশ

অসুস্থ শাকিল ফরাজীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

প্রিন্ট
অসুস্থ শাকিল ফরাজীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১০:১১

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম ফরাজীর বড় ছেলে শাকিল ফরাজী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

শাকিল ফরাজীর পরিবার ও স্বজনরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য লালমোহনবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ছেলের অসুস্থতায় ভেঙে পড়া বাবা সেলিম ফরাজী বলেন, আল্লাহ যেন আমার সন্তানকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এ জন্য সবার কাছে আন্তরিক দোয়া চাই।

হাসপাতাল থেকে এক বার্তায় শাকিল ফরাজী নিজেও তাঁর সুস্থতার জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।