নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা কিন্ডারগার্টেন (ডিকেজি) অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ৬টি ট্যালেন্টপুলসহ মোট ৩৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ, ম্যাগাজিন ও আর্থিক অনুদান তুলে দেন অতিথিরা।
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিউর রহমান খান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন রবিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কখনো অন্য শিশুদের সাথে তুলনা করবেন না। প্রতিটি সন্তানের মেধা ও প্রতিভা আলাদা। শুধু ভালো ফলাফল বা সনদ অর্জনই শেষ কথা নয়, পরিবার থেকে ভালো মানুষ হওয়ার নৈতিক শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিকেজি অ্যাসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক, মহাসচিব মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েম হোসেন, ডিকেজির আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন ঢালীসহ অনেকে।
মতামত