সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১২ মে ২০২৬, বিকাল ৩:৪৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় পাইপগান ও কার্তুজের খোসাসহ মো. মুরাদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মদিনাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুরাদ স্থানীয় গোদনাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মদিনাবাগ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।