বুধবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। আগামী ১০ জুন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালিত হবে।
মামলার অপর ১১ আসামি হলেন, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন ভিকি, রাইফেল ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসির সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
শুনানিতে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। প্রথম অভিযোগে গত ১৯ জুলাই চাষাঢ়া ও সাইনবোর্ড এলাকায় ছয় বছরের শিশু রিয়াসহ ৬ জনকে হত্যা; দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ভূঁইগড় বাসস্ট্যান্ডে ২ জনকে হত্যা এবং তৃতীয় অভিযোগে ৫ আগস্ট আরও ২ জনকে হত্যার দায় আনা হয়েছে।
বুধবার শুনানিকালে ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
মতামত