পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৮ জন সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি । এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত