সারাদেশ

বান্দরবানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রিন্ট
বান্দরবানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত : ১৫ মে ২০২৬, রাত ১০:০৩

বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (১৪ মে) বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সপ্তাহব্যাপী এই আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।