সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ধর্ষক জামাতাসহ গ্রেপ্তার ৭

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ধর্ষক জামাতাসহ গ্রেপ্তার ৭

প্রকাশিত : ১৬ মে ২০২৬, বিকাল ৩:৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি, শাশুড়ি ধর্ষণ মামলার প্রধান আসামি এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ ফরিদ (২৫), মোঃ রাব্বি (২৩), মোহাম্মদ শাকিল মিয়া (২৫), হাসিবুর রহমান জুবায়ের (২৯) ও মোঃ ফাহিম (২৫)।

একই রাতে আলাদা অভিযানে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত মেয়ের জামাতা ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকিরকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে মুক্তা বেগম নামে আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেপ্তারকৃত ৭ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।