এক সময়ের গ্রামবাংলার জনপ্রিয় খাদ্যশস্য কাউন এখন ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে। আধুনিক কৃষি ব্যবস্থার পরিবর্তন ও অধিক লাভজনক অন্যান্য ফসলের দিকে কৃষকরা ঝুঁকে পড়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ফসলটি।
জেলার ৫টি উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে এ অঞ্চলে বাড়ির আঙিনা ও পতিত জমিতে ব্যাপকভাবে কাউনের চাষ হতো। কাউনের চাল দিয়ে তৈরি পায়েস, খিচুড়ি ও মোয়া গ্রামীণ আতিথেয়তার অন্যতম অনুষঙ্গ ছিল। কিন্তু বর্তমানে ধান, ভুট্টা ও গম চাষে বেশি লাভ হওয়ায় কাউনের আবাদ প্রায় ছেড়েই দিয়েছেন কৃষকরা। বয়স্ক কৃষকরা জানান, এক সময় গ্রামীণ খাদ্য তালিকায় কাউনের বিশেষ কদর থাকলেও বর্তমান প্রজন্মের অনেকেই এই শস্যের নাম পর্যন্ত জানে না।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় মাত্র এক হেক্টরেরও কম জমিতে কাউন চাষ হচ্ছে। আধুনিক ও লাভজনক ফসলের ভিড়ে চাষিরা কাউন চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।
মতামত