সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি কোরবানির পশুর হাটের কার্যক্রম শুরু

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি কোরবানির পশুর হাটের কার্যক্রম শুরু

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ১১:৩৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে হাটে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া শেষে হাটের ইজারাদার বাবুল প্রধান জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া জাল নোট শনাক্তকরণ, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়, সার্বক্ষণিক পশু চিকিৎসা এবং হাটে পশু আনা-নেওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানি বন্ধে সব ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাসুদুর রহমান মাসুদ, জাকির হোসেন, ইস্রাফিল প্রধান, জুয়েল প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।