সারাদেশ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা

প্রিন্ট
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা

প্রকাশিত : ১৭ মে ২০২৬, রাত ১১:৩৫

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন করা এবং দাপ্তরিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় ডা. মুহাম্মদ শাহীন, দীপংকর রায়, মিজ আরিফা সিদ্দিকা, মো. শাকিল আহমেদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়াসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।