সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৪

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৬:৫৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১০ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের  মধ্যে ৫ জনকে ১১০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এছাড়া হত্যা মামলায় একজন, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শফিকুল ইসলাম (৩৮), মো. মামুন (৪০), মো. নাজিম উদ্দিন (৩২), মো. জাহাঙ্গীর (৫২), মো. সাইদ (৩৫), মো. মঞ্জুর (৪৬), মো. শাকিল হোসেন (৩৪), মোছা. রোকেয়া বেগম (৫০), মো. ইয়াছিন (২২), রানা ভূঁইয়া (২৮), শরিফ (৪৬), মো. নাঈম হোসেন (৩০), নাজমুল ইসলাম দিপ্তি (২৩) এবং মো. আশিক (২১)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।