প্রতিমন্ত্রী জানান, বর্তমান পানিসম্পদ মন্ত্রণালয়ের বড় তিনটি চ্যালেঞ্জ হলো ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা। সরকার গঠনের পর স্বল্প সময়ের মধ্যেই এসব বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এটি বাস্তবায়ন করা হবে।
আগামী ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-এর মতো আয়োজনের মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
মতামত