উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল সেবার পরিধি বাড়িয়েছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। মেলার মাধ্যমে জনগণকে এসব আধুনিক সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরাসরি সেবা প্রদান করা হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।
অনুষ্ঠান শেষে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০ মে ঠাকুরগাঁও বিমানবন্দর সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই উপলক্ষে এদিন মাননীয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও সফর করবেন বলে জানা গেছে।
মতামত