উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক জনসচেতনতামূলক আলোচনা সভায় মিলিত হয়। সভায় ভূমি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খাঁন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন এবং শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাদেশের ন্যায় শ্রীপুরেও আগামী ২১ মে পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই মেলায় সরাসরি ভোগান্তিহীন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত