মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। এ সময় তিনি জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদান এবং ভূমি জটিলতা নিরসনে সরকারের গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিত অবহিত করেন।
মতামত