সারাদেশ

ডিমলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

প্রিন্ট
ডিমলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৭:৩০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার চারটি ইউনিয়নে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা ইউনিয়নে ৫ হাজার ১৫৭ জন, টেপাখড়িবাড়িতে ২ হাজার ৬৩৯ জন, খালিশা চাপানীতে ৪ হাজার ৮৬৬ জন এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৫ হাজার ৬ জন হতদরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার এবং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরীসহ স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের হাতে এসব চাল তুলে দেওয়া হয়।