মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। তাই নতুন করে আরও ২০টি স্টেশন নির্মাণ এবং জরুরি সেবা বাড়াতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, ডুবুরি দলের আধুনিকায়ন এবং বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণ করা হচ্ছে। এছাড়া সেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে ফায়ার লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত