সারাদেশ

জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদকে পল্লী চিকিৎসক সমিতির শুভেচ্ছা

প্রিন্ট
জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদকে পল্লী চিকিৎসক সমিতির শুভেচ্ছা

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৮:৪২

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলার স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় চিকিৎসক নেতারা আশা প্রকাশ করেন, অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। জবাবে মামুন মাহমুদ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তৃণমূলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন।

এছাড়াও ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার মো. আসলাম, মো. জহিরুল ইসলাম দুলাল, মো. হাবিবুর রহমান হাবিব এবং সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।