গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহাগ (২৫), মো. মনির হোসেন (৪৪), মো. শান্ত (৩৫) এবং মো. ফারদিন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে একজনকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাকিরা জিআর সাজা পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত