জানা যায়, ঘোরামারা গ্রামের শুশংকর মণ্ডলের একটি গরু সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় বাসাইল মৌলভীর মাঠ এলাকার বাসিন্দা ও মৃত লতিফ ভূঁইয়ার ছেলে আকরাম ভূঁইয়া পাপ্পুকে জড়ানো হচ্ছে।
ভুক্তভোগী আকরাম ভূঁইয়া পাপ্পু জানান, ১০ বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফিরে তিনি বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী মৃত নূর ইসলামের পরিবারের সঙ্গে সীমানা নিয়ে তাঁর বিরোধ সৃষ্টি হয়, যা একাধিকবার সমাধানের চেষ্টা করেও লাভ হয়নি। পাপ্পু বলেন, কিছুদিন আগে প্রতিবেশী বিল্লাল কসাইয়ের অনুরোধে তাকে মোটরসাইকেলে করে ইমামগঞ্জ বাজারে পৌঁছে দিই। এই সূত্র ধরেই পূর্বশত্রুতার জেরে আমাকে গরু চুরির সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে কসাই বিল্লাল হোসেন জানান, গত ৬ মে তিনি পাপ্পুর মোটরসাইকেলে করে ইমামগঞ্জ বাজারে গিয়েছিলেন। সেখানে একটি গরু কেনাবেচা নিয়ে আলোচনা হয়, তবে গরুটি যে চোরাই তা তিনি জানতেন না।
অন্যদিকে, গরুর ক্রেতা কসাই মকবুল হোসেন বলেন, বিল্লাল যোগাযোগ করলে তার মাধ্যমেই আমি ৯০ হাজার টাকায় গরুটি কিনি। গরুটি চোরাই কি না বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না।
স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার।
মতামত