সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অভিযান পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে অভিযান পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত : ২০ মে ২০২৬, বিকাল ৩:১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা, জিআর-সিআর পরোয়ানাভুক্ত এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নিরব (২০), মো. ফয়সাল (২৫), মো. বাবু (২৮), ইমন হোসেন (৩০), মো. আলামিন (২০), আরিয়ান (২৬), গনি কাওসার (৩৮) এবং আজিজুল ইসলাম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন চুরির মামলার আসামি, ২ জন জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং বাকি ৬ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।