ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলটি ওই গ্রামের মৃত আবুল মুন্সীর তিনতলা বাড়ির নিচতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পারভিন আক্তার (৫০), ফরিদ মুন্সী (৪৭) ও মামুন মুন্সীকে জিম্মি করে মারধর করে।
ফরিদ মুন্সী জানান, ডাকাতরা তার বোন পারভিন আক্তারের জমি বিক্রির ২১ লাখ টাকা, কোরবানির গরু কেনার জন্য রাখা ৪ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতি চলাকালে ডাকাতদের ছোড়া ককটেলের বারুদের আঘাতে তার স্ত্রী আয়শা আক্তার আহত হন।
ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন ও সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার নিবিড় তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মতামত