সরেজমিনে দেখা যায়, মদনপুর, কাঁচপুর, শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় থেমে থেমে যান চলাচল করছে। পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা।
চালক ও স্থানীয়রা জানান, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় সেখানে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে চালকরা এশিয়ান হাইওয়ে হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে উঠছেন। বিকল্প এই রুটগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়াতেই এই তীব্র যানজট। দ্রুত ভাঙা সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সার্বিক পরিস্থিতি নিয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শামীম শেখ বলেন, ভুলতা-গাউছিয়া সড়কের ভাঙনের কারণে বিকল্প পথে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করায় এই তিন মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মাঠে কাজ করছেন।
মতামত